সমপ্রতি বলিউড তারকা রনবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ফাঁস হওয়া ছবি নিয়ে মুখ খুললেন আরেক তারকা দীপিকা পাড়ুকোন। তিনি এক্ষেত্রে সতর্কতার ওপর গুরুত্ব দিয়েছেন। খবর আইবি টাইমস ইন্ডিয়ার।
সমপ্রতি শ্রীলঙ্কায় ক্যাটরিনা কাইফকে বিকিনি এবং রনবীরকে শার্ট ছাড়া পোশাকে দেখা যায় এবং এটা গণমাধ্যমে ফলাও করে ছাপা হয়। বিষয়টি ভারতে ব্যাপক সমালোচিত হয়। এ নিয়ে ক্যাটরিনা অভিযোগ করেন, এই ছবি প্রকাশের মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করা হয়েছে। তবে এনিয়ে এবার মুখ খুলেছেন দীপিকা। তিনি বলেন, আমার ক্ষেত্রে এ ধরনের ঘটনা কখনো ঘটবে না। কারণ, আমি মনে করি সেলিব্রেটিদের সব সময়ই সতর্ক থাকতে হয়। তাদের কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা বজায় রাখতে হয়। এ নিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ করার কিছু নেই।
