আড়াইহাজারে বিধবার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২৮

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী  ইউনিয়নের উজান গোবিন্দী গ্রামের মৃত সহিদ মিয়ার স্ত্রী আয়তুন বিবির (৪৫) জুলন্ত লাশটি উদ্বার করা হয়। জানা গেছে, দই বছর পূর্বে  আয়তুন বিবির  স্বামী  সহিদ মিয়ার মৃত্যুর পর থেকে অনেক কষ্টে চলছিলেন আয়তুন বিবি। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক এস আই রফিউদ্দৌলা জানান, খবর পেয়ে পুলিশ সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। মহিলা ঘরে একাই  থাকতো বলে জানান। তার কোনো সন্তান নেই।  আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।