দামুড়হুদার দর্শনায় পুলিশের ক্রসফায়ারে এলাকার শীর্ষ সন্ত্রাসী বিল্লাল (৪২) নিহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত তিনটার দিকে গোপন সংবাদে জানতে পারে এলাকার শীর্ষ সন্ত্রাসী বিল্লাল তার সঙ্গীদের নিয়ে দর্শনার পার্শ্ববর্তী উজলপুর মাঠের একটি বাগানে বৈঠক করছে। এ সময় সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে বিল্লাল। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বিল্লালের সহযোগীরা পালিয়ে গেলেও পুলিশের গুলিতে মারা যায় বিল্লাল। এ সময় সেখান থেকে ২টি পিস্তল, ২টি বোমা ও ২টি রামদা উদ্ধার করে পুলিশ। বিল্লাল দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের আতিয়ার রহমান ওরফে পাগলার ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ছিনতাইসহ এক ডজন মামলা রয়েছে।
