জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম কবি সাইফুল খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সাহিত্যিক ও কবি সাইফুল ইসলাম খান সাহিত্য অঙ্গনে হায়াত্ সাইফ নামেই পরিচিত। ২১শে পদক বিজয়ী এই সাহিত্যসেবীর ইন্তেকালে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। শেখ শহীদ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। —প্রেস বিজ্ঞপ্তি
