জেলায় জঙ্গি সন্দেহে ৩১ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার শহরতলীর দক্ষিণ খাজুরতলা এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে বরগুনা থানা পুলিশ। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয় একটি বাড়িতে অভিযান চালিয়ে বৈঠকরত অবস্থায় ওই ৩১ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
