সেপ্টেম্বরেই আসছে ভারতীয় বিদ্যুত্!

আপডেট : ১২ আগস্ট ২০১৩, ২২:৫৯
এ যেন ঈদের পর ঈদী বা ঈদের উপহার কিংবা সালামি পাওয়া। কাজ শেষ। আগামী সেপ্টেম্বরেই ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ পাবে বাংলাদেশ। ভারতের জাতীয় বিদ্যুত্ সংস্থা এনটিপিসি সূত্রে এ খবর জানা গেছে। ইউনিট প্রতি বিদ্যুতের চার্জ হবে ৫ রুপি। এর ফলে একদিকে যেমন বাংলাদেশের লোডশেডিং সমস্যা কমবে তেমনি ভারতের বার্ষিক ৩ হাজার ২০০ কোটি টাকা উপার্জন হবে। ভারতের ন্যাশনাল গ্রিড কর্পোরেশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত ১২ কিলোমিটার টান্সমিশন লাইনের কাজ শেষ হয়েছে। বাকি সামান্য কিছু প্রযুক্তিগত পরীক্ষার পর সংযোগ দেয়া। সরবরাহ শুরু হলে ভারতীয় যে কোন সংস্থা থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ কিনতে পারবে বাংলাদেশ। ভারত লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের পাওয়ার গ্রিড কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মিত গ্রিডের পরিবহন ক্ষমতা প্রাথমিকভাবে ৫০০ মেগাওয়াট হলেও পরে এর ক্ষমতা ১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। প্রযুক্তিগত কিছু কাজ বাকি থাকায় চলতি আগস্টে বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হয়নি। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় এ বিষয়ে চুক্তি হয়েছিল। ভারতীয়রা প্রতি ইউনিট বিদ্যুত্ কিনে থাকেন ৬ রুপিতে।