মানুষের একতাবদ্ধ হওয়ার শক্তিকে কাজে লাগিয়ে কত কিছুই যে করা যায় তা আরও একবার করে দেখাল তুরস্কের হাসেটেপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছরের ২৫ এপ্রিল এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সবমিলিয়ে ৩,০৩৪ জন শিক্ষার্থী তুরস্কের রাজধানী আঙ্কারার একটি খেলার মাঠে ফুটিয়ে তোলেন মানবশরীরের প্রাণ হিসেবে স্বীকৃত একটি ডিএনএ হেলিক্সের প্রতিকৃতি। বলা বাহুল্য, শুধুমাত্র মানুষের অংশগ্রহণে ফুটিয়ে তোলা বলেই নয়, বরং যেকোনোভাবেই এটি হলো এ যাবতকালে তৈরি করা ডিএনএর সবেচেয় বড় প্রতিকৃতি।
