ড. মোমেনের ফের জাতিসংঘ সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব লাভ

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৩৮
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন তৃতীয় দফায় জাতিসংঘের সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভূক জেরেমিক নিজের অনুপস্থিতিকালীন সময়ের জন্য তাকে এই দায়িত্ব দেন। ড. মোমেন ৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। উল্লে¬খ্য, ড. এ. কে আব্দুল মোমেন বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত পাঁচজন ভাইস প্রেসিডেন্টের অন্যতম। তিনি সাধারণ পরিষদে বিভিন্ন বিতর্ক সঞ্চালনার দায়িত্বও পালন করেছেন।