ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৯, ০০:২৬

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাইরুদ্দিন (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ছাইরুদ্দিন উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর ধানশাইল গ্রামের মৃত কালু শেখের ছেলে। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার দুপুরে। 

ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ছাইরুদ্দিনের ঘরের টিনের চালের ওপর বিদ্যুৎতের তার পড়ে ছিলো। ঘটনার দিন দুপুরে ছাইরুদ্দিন তা সরাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাইরুদ্দিন গুরুতর আহত হন। 

আহত ছাইরুদ্দিনকে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাইরুদ্দিনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ক্যানসারে আক্রান্ত দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন স্কাউট সদস্যরা

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু