কিশোরগঞ্জ প্রতিনিধি\ কিশোরগঞ্জের পল্লীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধে চাচাত ভাইদের হামলায় আঙ্গুর মিয়া (৫০) নামে এক দিনমজুর খুন হয়েছে। পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আঙ্গুর মিয়ার সঙ্গে তার চাচা আব্দুল মালেকের ছেলে সাদেক, রফিক ও মতিউর রহমানের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গত সোমবার এক পর্যায়ে চাচাত ভাইরা লাঠি দিয়ে আঙ্গুর মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
