বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স চালাচ্ছেন একজন ডাক্তার

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫৩
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র একজন ডাক্তার দ্বারা পরিচালিত হওয়ায় রোগীদের ভোগান্তির শেষ নেই। স্বাস্থ্য কেন্দ্রে মাত্র ৩১ শয্যা থাকলেও রোগীর সংখ্যা ৫০/৬০ জন। হাসপাতালে ৬ মাস আগেও ডাক্তার সংখ্যা ছিল ১২ জন। বর্তমানে রোগীর ভিড়ে হাসপাতাল ভরে থাকলেও শুধুমাত্র স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার রায় কর্মরত আছেন। ডাক্তার স্বল্পতার কারণে বহু রোগী উপযুক্ত চিকিত্সা না পেয়ে ফিরে যাচ্ছে খুলনার বিভিন্ন ক্লিনিকে।