অনুপ্রবেশকালে বেনাপোলে ২৪ ভারতীয় আটক

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৩
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলের পুটখালী সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে শিশুসহ ২৫ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। ২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল তায়েফ-উল হক জানান, বিজিবির একটি টহল দল গোপন সূত্রে সংবাদ পেয়ে পুটখালীর বালুর মাঠ এলাকায় ভারত থেকে আসা এক শিশু, ৫ নারী এবং ১৮ পুরুষকে আটক করেছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপোর্দ করা হয়েছে।