উজিরপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রী নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৪
বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে ঢাকার মিরপুর শাহ আলী কলেজের ছাত্রী লাবনী আক্তার (২৬) নিহত হয়েছে। সে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের গজালিয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং মুন্সীগঞ্জের অপুর স্ত্রী। লাবনী ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসে গতকাল মঙ্গলবার দুপুরে অসুস্থ খালাত বোনকে নিয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইজিবাইকে যাওয়ার পথে উজিরপুরের পুরান বাজার ব্রিজের উপরে গাড়ির চাকায় গলার ওড়না পেচিয়ে ঘটনাস্থলেই মারা যায়।