কক্সবাজার বঙ্গোপসাগরে গোসল করার সময় সোমবার নিখোঁজ পর্যটক জাফর আলমের লাশ আজ মঙ্গলবার দুপুরে উদ্ধার হয়েছে। দুপুর ১২টার দিকে সামুদ্রিক জোয়ারের সাথে তার লাশটি শহরের নাজিরারটেক উপকূলে ভেসে আসলে পুলিশ গিয়ে উদ্ধার করে। নিহত জাফর আলম (১৮) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রায়খালীর খন্দকাটা এলাকার সিরাজুল হকের ছেলে এবং পেশায় একজন সিএনজি ট্যাক্সি চালক।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ছৈয়দ নূর জানান, রাঙ্গামাটি থেকে বেড়াতে এসে সোমবার বিকাল ৩টার দিকে শহরের সী-ইন পয়েন্ট সমুদ্র সৈকতে গোসল করার সময় জাফর আলম (১৮) ডুবে নিখোঁজ হয়ে যান। ঘটনার প্রায় ২১ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে তার লাশ পাওয়া যায়। পরে আত্মীয়-স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়।
