আজকের রাশিফল

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ১৯:১৪
আজ ৩১ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৭ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভবার রবি ও শুক্রবার। শুভরত্ন রুবী ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি : সৃজনশীল, সহানুভূতিশীল ও আর্কষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনার স্নেহ মমতা প্রবল। আপনার রয়েছে নাটকীয় মনোভাব। সহজেই অন্যের সাথে সম্পর্ক করতে পারেন। তাই প্রাচুর্য, বিলাস ও সামাজিক জীবন ভালোবাসেন। সহজেই অন্যদের প্রভাবিত করতে পারেন। অমিতব্যয়, অমিতচার ও কর্তব্যপরায়ণতার দিকে ঝুঁকে পড়তে পারেন। সাফল্য লাভের জন্য আপনাকে বিনয়ী হতে হবে এবং ইন্দ্রিয় সুখপরায়ণতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সম্রাট নেপোলিয়ান, ড. মোহম্মেদ মনিরুজ্জামান, ড. এনামুল হক, কবি আবুল হোসেন, ওয়াল্টন স্কট, শ্রী অরবিন্দ, বিজ্ঞানী লুই ব্রেই লি, রাখী, শরত্ কুমার মুখোপাধ্যায়, সৈয়দ ওয়ালী উল্লাহ, কবি সুকান্ত ভট্টাচার্য। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ অপরের কোন কাজের দায়িত্ব নেয়া ঠিক হবে না। অযথা বিপদের সম্মুখীন হতে পারেন। কাজকর্মে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে উত্সাহবোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ । বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কাজকর্মে আংশিক সাফল্য আসতে পারে। কোন অবস্থাতে মাথা গরম করবেন না। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যয়াধিক্য সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। এ্যাকাউন্ট ও অডিট সার্ভিসের লোকদের আয় বৃদ্ধির সুযোগ পেতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মন চিন্তাগ্রস্ত থাকতে পারে। আর্থিক ব্যাপারে কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। প্রতারিত হবার সম্ভাবনা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কারো উপকার করতে গিয়ে নিজে বিপদগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। আজ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কাজকর্মে ভুলক্রুটি সম্পর্কে সতর্ক থাকুন। তর্কবিতর্ক এড়িয়ে চলতে পারলেই ভালো করবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। সন্তানের ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হবে। রোমান্স শুভ নয়। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। কোনো কারণে হতাশাগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। শিল্পী-সাহিত্যিকগণ প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়ীদের আশানুরূপ লাভ নাও হতে পারে। কোন কারণে মিথ্যা অপবাদ এর সম্মুখীন হতে পারেন। মানসিক শান্তি বিঘ্নিত হবার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বিকালের দিকটা তুলনামূলকভাবে ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে অধিকতর মনসংযোগ করুন। অন্যথায় ভুলত্রুটির জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ আপনার বিরোধী পক্ষ আজ সক্রিয় থাকবে। সুতরাং আপনিও সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ভালো যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোন ধরনের ঝামেলা হতে পারে । কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। মন খুব একটা ভালো নাও থাকতে পারে। অসত্ সঙ্গ পরিত্যাগ করে চলুন। প্রভাবশালী কারো সহযোগিতা আশা করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো নাও থাকতে পারে। মন ভালো থাকবে না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যবসায়িক ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।