আব্দুল বারি মিয়া
ফরিদপুরের সদরপুর উপজেলার দৈনিক সমকালের সাংবাদিক এম.এম. শাহজাহান বাকি মিয়ার শ্বশুর ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারি মিয়া (৯০) মঙ্গলবার হূদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও ৭ কন্যা রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল মজিদ চৌধুরী
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ চৌধুরী (৮৪) সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ হাবিবুল কবির চৌধুরী সরকারের একজন উপ-সচিব।
আব্দুল ওয়াহেদ
গাইবান্ধা শহরের ডিবি রোডের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ বিপ্ল¬বের পিতা আব্দুল ওয়াহেদ (৬৫) মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ জোহর নামাজে জানাযা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
