বন্ধ বা অন্য নামে জনজীবন বিপর্যস্ত করা বেআইনি

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২২:৩৯
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙ্গে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে দার্জিলিংয়ে প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ পালন করছে। এই বন্ধ বেআইনী বলে প্রত্যাহারের হুঁশিয়ারি দিলেও তারা বন্ধ পালন করে যাচ্ছে। এবার কলকাতা হাইকোর্ট বলেছে, দার্জিলিংয়ে বন্ধ বা অন্য কোন ভাবে স্বাভাবিক জনজীবন বন্ধ করা বেআইনী। পশ্চিমবঙ্গে সব ধরনের বন্ধকে বেআইনী বলে কলকাতা হাইকোর্ট আদেশ দিয়েছিল। আগের সেই আদেশ দার্জিলিংয়ে অমান্য করা হচ্ছে বলে গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন। খবর বিবিসির। দার্জিলিংয়ে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ও বন্ধ পালনের ফলে সরকারি কাজ বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা বন্ধ আহ্বানকারী গোর্খা জনমুক্তি মোর্চা তার ক্ষতিপূরণ কেন দেবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এনডিটিভি জানায়, গোর্খাল্যান্ড রাজ্যের দাবি বাস্তবায়নে জনমুক্তি মোর্চা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হস্তক্ষেপ চেয়েছে।