রাজশাহীতে মধুমতি ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ১৫ মে ২০১৯, ১২:২৬

রাজশাহীতে গোয়ালন্দঘাটগামী মধুমতি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগের সময় প্লাটফরমের অদূরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: তাপমাত্রা ফের বাড়তে পারে

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ইত্তেফাককে জানান, ঘটনার দেড় ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি ওই স্থানে রেখে মধুমতি ট্রেনটি নির্ধারিত গন্তব্য গোয়ালন্দঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে।

ইত্তেফাক/এমআরএম