প্রবাসিনীর হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২১:২৭
জগন্নাথপুরে চাঞ্চল্যকর লন্ডন প্রবাসী রেহেনার খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ২টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধনে খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা সভানেত্রী শিলা রায়, সাধারণ সম্পাদিকা গৌরী ভট্টাচার্য, আন্দোলন সম্পাদক সঞ্চিতা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সাংবাদিক পংকজ দেব, বিজন সেন, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু প্রমুখ। গত ২ আগস্ট উপজেলার পাটলী ফরিদপুর গ্রামের মৃত আশিক মিয়ার পুত্র শামীম আহমদ তার চাচাতো বোন ব্রিটিশ সিটিজেন তরুণীকে বিয়ে করতে ব্যর্থ হয়ে তার চাচী লন্ডন প্রবাসী রেহেনা বেগমকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে এবং কলেজ ছাত্রী সুনিয়া বেগমের বাম হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়।