বঙ্গবন্ধুর আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিত এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল। কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ মোসলেহ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রাক্তন উপাচার্য ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। সভাপতি ও প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরেন এবং উপস্থিত শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি