পুলিশের উপর হামলার অভিযোগ

গাংনীতে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩৩
মেহেরপুরের গাংনী থানা পুলিশ আব্দুস সাত্তার (৬০) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। ধানখোলা ইউনিয়ন জামায়াতের আমীর, উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের উপর হামলা ও ভাংচুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার গাংনী থানা পুলিশ তাকে গাংনী শহর থেকে গ্রেফতার করে। গাংনী থানার ওসি জানান, গ্রেফতারকৃত আব্দুস সাত্তার পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গত মঙ্গলবার হরতাল চলাকালে তারা পুলিশের উপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় গাংনী থানার এসআই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও ওসি জানান।