পাবনায় রবিবার আধাবেলা হরতাল ডেকেছে শিবির

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩৩
ছাত্রশিবির নেতা খলিলুর রহমানের মৃত্যুর প্রতিবাদে আগামী রবিবার পাবনায় আধাবেলা হরতাল ডেকেছে শিবির। খলিলুর রহমান মল্লিক ঢাকা দক্ষিণের ৮৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের মল্লিক পাড়ায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাঁথিয়া উপজেলার করমজা ঈদগাঁ মাঠে খলিলের নামাজে জানাজার আগে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোটের দেয়া রায়ের প্রতিবাদে মঙ্গল ও বুধবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করে জামায়াত-শিবির। শিবিরের দাবি, হরতালের শেষদিন বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে পিকেটিংয়ের সময় পুলিশের গুলিতে খলিলের মৃত্যু হয়।