নির্বাচন নিয়ে সমঝোতা হবে জনগণের সঙ্গে : নাসিম

আপডেট : ১৫ আগস্ট ২০১৩, ২২:৩৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশি-বিদেশি কারো কথায় জাতীয় নির্বাচন নিয়ে কোন ধরনের সমঝোতা হবে না। তিনি বলেন, কেন আমাদের দেশের নির্বাচন নিয়ে দেশি-বিদেশিদের নসিহত শুনতে হবে? কিসের সমঝোতা হবে? সমঝোতা হবে এদেশের জনগণের সঙ্গে অন্য কারো সাথে নয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামছুল হক রেজা প্রমুখ।