মিয়ানমারে নাফ নদীতে নৌকা ডুবি ৯ শিশুসহ ২০ রোহিঙ্গা নিখোঁজ

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২১:২০
মিয়ানমার সীমান্তে নাফ নদীতে বেশ কয়েকজন রোহিঙ্গাসহ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ হয়েছে ৯ শিশুসহ ১১ জন। শুক্রবার সকালে মিয়ানমার সীমান্তে লালদ্বীপ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে দাবি বিজিবির। ৪২ বিজিবি ব্যাটালিয়ান পরিচালক মেজর সফিকুর রহমান জানান, নাফ নদীর লালদ্বীপ এলাকায় দুইটি ভাসমান লাশ দেখা গেছে। তিনি জানান নৌকা ডুবির ঘটনা বাংলাদেশের সীমান্তে ঘটেনি। বাংলাদেশ থেকে দুই কিঃ দূরে মিয়ানমার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে স্থানীয় ইউপি মেম্বার মোঃ আলী জানান বৃহসপতিবার রাতে জাদিমুরা স্কুলের পূর্ব ঘাট দিয়ে একটি নৌকাযোগে ২২ জন রোহিঙ্গা বাংলাদেশ থেকে মিয়ানমারের মংডু যাচ্ছিল। তন্মধ্যে ৯ জন বিভিন্ন বয়সী শিশু এবং ১৩ জন বয়স্ক নারী-পুরুষ। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করায় নাফ নদীর মাঝ বরাবর গিয়ে স্রোতের কবলে পড়ে সেটি ডুবে যায় বলে এলাকার লোকজনের কাছে তিনি শুনেছেন। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরহাদ বলেন, জাদিমুরায় নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনা সমপর্কে কেউ তাকে অবহিত করেনি এবং এপর্যন্ত টেকনাফ উপকূলের কোথাও লাশ উদ্ধার হয়নি। টেকনাফে ৬ মিয়ানমার নাগরিক ফেরত টেকনাফে ৬ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্র জানায়, ১৬ আগস্ট ভোরে শাহপরীরদ্বীপ কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে নাফ নদীর সীমান্তে অভিযান চালিয়ে ৬ মিয়ানমার নাগরিককে আটক করে। পরে তাদের সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ আব্দুল্ল¬াহ আল-মামুন।