গত বুধবার উপজেলার তুলারামপুর গ্রামে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী। পুলিশের উপস্থিতিতে বরপক্ষের লোকজন পালিয়ে গেলেও কনের লোকজন মুচলেকা দিয়ে ছাড়া পায়। জানা গেছে, পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী উপজেলার তুলারামপুর গ্রামের মোকলেছার রহমানের কন্যার সাথে গবরাকুতুবপুর গ্রামের দিলদার আলীর পুত্র রুবেলের বিয়ের দিন তারিখ ঠিক হয়।
গত বুধবার রাতে মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে পুলিশের উপস্থিতিতে বর পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান চৌধুরী বলেন, সামাজিকভাবে সচেতন হলেই বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব।
