মোরেলগঞ্জে তরুণীর ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২১
মোরেলগঞ্জের তৈলিগাতী ইউনিয়নের চাপড়ি গ্রামের একটি মাছের ঘের থেকে গতকাল শুক্রবার বিকালে কুলসুম বিবি (১৮) নামের এক যুবতীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কুলসুম চাপড়ি গ্রামের ইমরান শেখের মেয়ে। ঘেরটির মালিকের নাম দিদার আহমেদ। যুবতীর পরনে এক টুকরা সেলোয়ার ও ছেঁড়া কামিজ ছিল। ধারণা করা হচ্ছে ঈদের আগে তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে্। ময়না তদন্তের জন্য লাশ শনিবার বাগেরহাট মর্গে পাঠানো হবে।