হামলার আশঙ্কায়

হিথ্রো বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:৪৮
আল কায়েদার হামলার আশঙ্কায় লন্ডনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। এতে বিমাবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। খবর এনডিটিভি’র। গোয়েন্দা তথ্যে জানা গেছে, কোনো এক মহিলা আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ভয়াবহ হামলা হতে পারে। আমরা মহিলাদের দিকে বেশি নজর দিচ্ছি। কারণ ওই মহিলা বক্ষদেশে বোমা রেখে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। কাউকে সুনির্দিষ্টভাবে চিহ্ন করা সম্ভব নয়। আর তাই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আল কায়েদার প্রধান বোমা প্রস্তুতকারক ইব্রাহিম আল-আসিরি এমন এক বোমা তৈরি করেছেন যা স্ক্যানারকে ফাঁকি দিতে সক্ষম। এমন তথ্যও গোয়েন্দারা পেয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞ অ্যান্ডি ওপেনহাইমার জানান, আল কায়েদা বিমানবন্দরের স্ক্যানারকে ফাঁকি দিতে মহিলাদের বক্ষদেশের ভেতরে বিস্ফোরক বসানোর পরিকল্পনা করছে। আর এজন্যই ভয়টা বেশি।