বাজিতপুরে ৩ দিন ৫০০ পরিবারে বিদ্যুত্ নেই

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৪
বাজিতপুর পৌরসভার মধ্য ভাগলপুর এলাকার পাঁচ শতাধিক পরিবার তিনদিন যাবত্ বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। কবে নাগাদ বিদ্যুত্ পাওয়া যাবে তারও কোন নিশ্চয়তা পাচ্ছেন না গ্রাহকরা। জানা গেছে, পৌর এলাকার ভাগলপুর দেওয়ানবাড়ী মসজিদের পেছনে ২০০ কেভি ট্রান্সফরমারটি বুধবার হঠাত্ করে বিকল হয়ে যায়। এতে এলাকাবাসীর অবর্ণনীয় কষ্ট পোহাতে হচ্ছে। শুক্রবার আবাসিক প্রকৌশলী সুনীল চন্দ্র দাসের কাছে গ্রাহকদের বিভিন্ন অভিযোগ সম্বন্ধে জানতে চাইলে তিনি জানান, সরকারিভাবে ট্রান্সফর্মার মেরামত করতে ১৫/২০ দিন সময় লাগে। তাছাড়া, এখন বন্ধের সময়।