কাউখালীতে হত্যা মামলার পলাতক আসামিসহ গ্রেফতার-৭

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৪০
পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুই জনকে ১৫ দিনের করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কাউখালী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করা হয়। ঢাকার সুত্রাপুর থানার হত্যা মামলার পলাতক আসামি কাউখালী উপজেলার আমড়াজুড়ি গ্রামের আইউব আলীর ছেলে নুরুজ্জামান মনিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গাঁজাসহ কচুয়াকাঠি থেকে ওই গ্রামের আমীর মীরের ছেলে রতন মীর ও রুস্তুম আলীর ছেলে মনুকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উভয়কে ১৫ দিনের জেল দেন আদালত। জব্দকাঠি গ্রামের কাছেম আলীর ছেলে ওয়ারেন্টি আসামি হানিফ মাঝি, সুবিদপুর থেকে দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী, পাসাতুরিয়া গ্রাম থেকে নিয়মিত মামলার পলাতক আসামি হারুন মিয়ার ছেলে মামুনকে এবং ৮ পিস ইয়াবাসহ আমড়াজুড়ি গ্রামের ভরত শীলের ছেলে রাজিব শীলকে পুলিশ গ্রেফতার করে পিরোজপুর কোর্টে পাঠায়।