প্রবাসীর সহায়তায় হুইল চেয়ার পেল জুবেল

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৪৫
যুক্তরাজ্য প্রবাসী নুরেছা বেগমের দেয়া হুইল চেয়ারে এবার চলাফেরা করবে প্রতিবন্ধী কিশোর জুবেল আহমদ। উপজেলার হরিকলস গ্রামের আহমদ আলী প্রতিবন্ধী ছেলেকে একটু প্রশান্তি দিতে হুইল চেয়ার কিনে দিতে বিত্তশালীদের কাছে সাহায্য চান। দীর্ঘদিনেও ছেলেকে হুইল চেয়ার কিনে না দিতে পারায় কষ্ট তাড়া করছিল বাবা-মাকে। অবশেষে প্রতিবন্ধী জুবেলের অসহায়ত্বের খবর পেয়ে এগিয়ে আসেন উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নুরেছা বেগম। শনিবার জুবেলের মা মিনারা বেগমের কাছে হুইল চেয়ার তুলে দেন তিনি। এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, সমাজকর্মী আপ্তর আলী, নূরুল হক লেচু মোল্লা, লেবু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।