আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২৩:১১
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক গতকাল রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। গতকাল সন্ধ্যা ৬টায় বৈঠক শুরু হয়। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিলো। বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে সাংগঠনিক সফর শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এছাড়া বৈঠকে বিভিন্ন নেতা ইউরিয়া সারের দাম কমানোর প্রস্তাব করেন। বৈঠকে কর্নেল (অব:) ফারুক খানকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত হয়।