সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?

আপডেট : ১৫ মে ২০১৯, ১৯:৪৮

বিজ্ঞান

আমাদের পরিবেশ

 

সুপ্রিয় বন্ধুরা অধ্যায়টি ভালোভাবে প্রথমে পড়ে নেবে।

 

১.পরিবেশের উপাদান গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

উ: দুই ভাগে।

২. পরিবেশের উপাদানগুলো কী কী?

উ: জীব ও জড়।

৩.  বেঁচে থাকার জন্য মানুষ কিসের উপর নির্ভরশীল?

উ: বিভিন্ন জড় বস্তুর।

৪. মানুষের শ্বাস গ্রহণের জন্য কী প্রয়োজন?

উ: বায়ু।

৫. মানুষের পান করার জন্য কী প্রয়োজন?

উ: পানি।

৬. শরীরের পুষ্টির জন্য কী প্রয়োজন?

উ: খাবারের।

৭. ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য কী প্রয়োজন?

উ: মাটি।

৮. সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?

উ: বায়ু. পানি ও খাদ্যের।

৯.অনেক  জীবের বাসস্থান কোনটি?

উ: মাটি ও পানি।

১০.  পোকামাকড় ও কেঁচো কোথায় বাস করে?

উ: মাটিতে।

১১. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ কার উপর নির্ভর করে?

উ: বিভিন্ন জড় বস্তুর।

১২. উদ্ভিদ কীভাবে তার খাদ্য তৈরি করে?

উ: উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।

১৩. বাস্তুসংস্থান কাকে বলে?

উ: কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।

১৪. উদ্ভিদের ত্যাগ করা  কোন উপাদান প্রাণী গ্রহণ করে?

উ: অক্সিজেন।

১৬. কিসের বিভিন্ন অংশ প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে?

উ: উদ্ভিদের।