একবার বিখ্যাত শিল্পী সালভাদর দালী তাকে নিয়ে লেখা একটি বই কিনতে এক বইয়ের দোকানে গেলেন। দোকানী তাঁকে চিনতে পেরে নিজে থেকেই উত্সাহ নিয়ে বইটি এগিয়ে দিলেন। দালি দোকানিকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি বইটি পড়েছেন?’ দোকানি লজ্জা পেয়ে বললেন, ‘না’। তখন দালি বইয়ের প্রথম পাতায় একটি অটোগ্রাফ দিয়ে বইটি দোকানির দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘সেক্ষেত্রে বইটা আমিই আপনাকে উপহার হিসেবে দিতে চাই।’ বলে আর কোনো কথা না বাড়িয়েই দোকান থেকে চলে গেলেন। তবে দালি চলে যাওয়ার পর দোকানি আবিষ্কার করলেন যে বইটি দালি অটোগ্রাফ দিয়ে তাকে গিফট করলেন সেটির দামই তো তিনি পরিশোধ করেননি!’
ডাক্তার :এই থার্মোমিটারটা আপনার স্ত্রীর মুখের নিচে দিয়ে আধমিনিট মুখ বন্ধ করে রাখতে বলবেন। তাহলেই জ্বর কত সেটা টের পাওয়া যাবে।
স্বামী :ডাক্তার সাহেব, সারা দিন রাখতে হয় এমন কোনো থার্মোমিটার নেই?
একদিন একটি ছেলে এক ভিক্ষুককে ৫ টাকা দিয়ে বলল আমার জন্য দোয়া করবেন।
ভিক্ষুক :তা আচ্ছা বাবা, তুমি কী কর?
ছেলে :তেমন কিছু না, টোটো কোম্পানির ম্যানেজার!
ভিক্ষুক :তাহলে বাবা আমি দোয়া করি, তুমি টোটো কোম্পানির চেয়ারম্যান হও।
সান্তা :জানিস, আমি কোনোদিন ট্রেনের টিকিট কাটি না।
বান্তা :যেদিন টিটি ধরবে সেদিন মজা বুঝবি।
সান্তা :আরে টিটি আমায় পাচ্ছে কোথায়, আমি তো ট্রেনেই চড়ি না।
