গাজীপুর জেলায় পিরুজালী ও বাঘের বাজার প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র। প্রতিদিন বহু লোক ব্যবসা-বাণিজ্য উপলক্ষে এই দুটি স্থানে যাতায়াত করে থাকে। বাঘের বাজার আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় সারা দেশের সঙ্গে এর সহজ যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। কিন্তু বাঘের বাজার যে সড়কের মাধ্যমে ইন্দ্রপুর হয়ে পিরুজালীর সঙ্গে যুক্ত তার প্রায় ১ মাইল অংশ কাঁচা। ফলে বৃষ্টির দিনে এ রাস্তায় যাতায়াতে দুর্ভোগের শেষ থাকে না। এ সময় কোনো ধরনের যানবাহন এ রাস্তায় চলাচল করা অত্যন্ত দুরূহ ব্যাপার। এলজিইডির অধীন সড়কটির কাঁচা অংশ সত্বর পাকা করার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
আজিজুল ইসলাম,
গ্রাম :ইন্দ্রপুর, উপজেলা :শ্রীপুর,
জেলা :গাজীপুর
