নাফনদী থেকে আরো এক লাশ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:০৪
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, নাফনদীতে রোহিঙ্গাসহ নৌকা ডুবির ঘটনায় রবিবার বিকালে অজ্ঞাত এক রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নাফনদী থেকে অজ্ঞাত তিনটি লাশ উদ্ধার করা হলো। গত বৃহস্পতিবার রাতে নাফনদীতে রোহিঙ্গাসহ নৌকা ডুবিতে শিশুসহ ১১জন নিখোঁজ হয়।