নেত্রকোনায় হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৫
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দু’জন শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে শিক্ষক, এলাকাবাসি এবং সাংবাদিকের উপর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর আলী কারিগর ও তার লোকজন কর্তৃক হামলার প্রতিবাদে এবং হামলাকারিদের গ্রেফতারের দাবিতে গত রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই হামলায় বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়। সমাবেশে বক্তারা হামলাকারী মনসুর আলী, তার কন্যা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগমসহ সকল হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এবং অবিলম্বে সরকার কর্তৃক নতুন দু’জন শিক্ষককে বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। বক্তব্য রাখেন চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল জব্বার ফকির, সেলিম খান, ইদ্রিস আলী, নঈম উদ্দিন খান এবং আঃ আজিজ।