আজকের রাশিফল

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ১৯:২০
আজ ৬ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ শাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ১ ও ৩ । শুভবার রবি ও বৃহস্পতিবার। । শুভরত্ন রুবী ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি :আপনি স্বাধীনচেতা। ক্ষমতা ও কর্তৃত্বের প্রতি মোহ আছে আপনার। আদর্শবাদী হলেও আপনি জনপ্রিয় থাকতে চান। প্রশংসা, উত্সাহ ও চাটুকারিতা আপনাকে সহজেই প্রভাবিত করতে পারে। আপনি যেমন উচ্চাভিলাষী, তেমনি অক্লান্ত পরিশ্রম করতে পারেন। তাছাড়া উদ্যম ও উদ্যোগ আছে আপনার। পরিচিতদের অনেক দায়িত্ব আপনার উপর বর্তাতে পারে। কুশলী ও সহনশীল হলে আপনার সাফল্য অনিবার্য। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি ইসমত চুগতাই, গায়ক কাদেরী কিবরিয়া, সাংবাদিক জীবন চৌধুরী, আবিষ্কারক উইলিয়াম মারডক, আলমগীর হোসেন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। অংশীদারী ব্যবসায় মতানৈক্য দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। প্রভাব- প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ মনের কথা কারো কাছে প্রকাশ না করলেই ভালো করবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করার চেষ্টা করলে ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ বেহিসেবী হওয়ার ফলে আর্থিক অনটন দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। সামাজিক কাজে সাফল্য পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার আশংকা আছে। শিল্প বাণিজ্যের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। আজ কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ শরীর খুব একটা ভালো যাবে না। দিনের শুরু থেকেই স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। রাসায়নিক ও পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক লেনদেনে লাভবান হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো সংবাদে বিচলিতবোধ করতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। ক্রীড়া নৈপুণ্যে সুনাম অর্জন করতে পারেন। ব্যবাসায়ীদেরকে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে। আশানুরূপ লাভ আজ নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। মূল্যবান কিছু হারানো যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ । বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে আসতে পারে। অহেতুক কারো ব্যাপারে হস্তক্ষেপ না করলেই ভালো করবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়-স্বজনের কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ভ্রমণ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অনুকূল সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রাতিষ্ঠানিক কাজে ভ্রমণের সুযোগ পেতে পারেন। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো মতবিরোধ দেখা দিতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। চিত্তচাঞ্চল্য পরিহার করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। চাকরিতে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। গোপন তথ্য প্রকাশ হওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়াগ না করলেই ভালো করবেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ মানসিক চঞ্চলতায় ভুগতে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূল নাও থাকতে পারে। পরিস্থিতিগত কারণে বিব্রতবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। প্রাপ্তি বাধাগ্রস্ত হওয়ার আশংকা আছে ।