নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে। সম্প্রতি নেতাকর্মীরা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাটোর-৩ সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীদের অন্যতম হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ৫ নম্বর চামারী ইউনিয়নের সম্পাদক আশরাফুল ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রীর ৫ নম্বর চামারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রীর ৫ নম্বর চামারী ইউনিয়নের সহসম্পাদক রহমান আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ৫ নম্বর চামারী ইউনিয়নের আঞ্চলিক কমিটির সদস্য আমিরুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির ৫নম্বর চামারী ইউনিয়নের সম্পাদক আঃ রহমান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ৫ নম্বর চামারী ইউনিয়নের সভাপতি কাউছার আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ৫ নম্বর চামারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমিটির সম্পাদক মনিরুল ইসলাম।
