মনপুরায় দুই ট্রলার ছোট পাঙ্গাশ মাছ জব্দ

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:০৬

ভোলার মনপুরার মেঘনায় অভিযান চালিয়ে দুই ট্রলার বোঝাই ছোট পাঙ্গাশ মাছ জব্দ করে মনপুরা কোস্টগার্ড। পরে প্রায় ৫০ মণ ছোট পাঙ্গাশ মাছ উপজেলার বিভিন্ন মাদরাসা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ সংলগ্ন মেঘনা থেকে এই মাছ জব্দ করে কোস্টগার্ড।

আরও পড়ুন: মাগুরা গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ

মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন জানান, মেঘনায় অভিযান চালিয়ে দুই ট্রলার বোঝাই প্রায় ৫০ মণ ছোট পাঙ্গাশ মাছ জব্দ করা হয়। ছোট পাঙ্গাশ মাছ ঢাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল এমন খবরে অভিযান পরিচালনা করা হয়। 

ইত্তেফাক/অনি