সাংবাদিক প্রশান্ত ঘোষালের ছোট ভাইয়ের পরলোকগমন

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২২:২৫
দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগের সাবেক শিফট ইনচার্জ প্রশান্ত ঘোষালের ছোট ভাই অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপুল ঘোষাল (৬০) হূদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে শহরের শ্রীপল্লী বাসভবনে পরলোক গমন করেন। তিনি মা, স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার তাকে শহরতলীর পঞ্চসার শ্মশানে দাহ করা হয়। বিপুল ঘোষালের বড় কন্যা মধু রিমা ঘোষাল পুষ্পা বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট অফিসার। তার অকাল মৃত্যুতে মুন্সীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা জানাতে আসেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।