আশুলিয়া থানা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মনসুর মাতব্বরকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে বাইপাইল এলাকা থেকে একটি চোরাই মোটর সাইকেল এবং ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিবি পুলিশের ওসি শাহীন পারভেজ বলেন, মনসুর মাতব্বর(৩৫) এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। ঐ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বাইপাইল এলাকায় গেলে তার সঙ্গীরা কৌশলে পালিয়ে গেলেও মনসুর পুলিশের হাতে আটক হয়। মনসুরের কাছ থেকে কাগজপত্র ও নম্বর বিহীন একটি চোরাই মোটর সাইকেল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
