আগামী ১ সেপ্টেম্বর হতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত (প্রত্যহ ৭৩০ ঘটিকা হতে ২৩০০ ঘটিকা পর্যন্ত) কক্সবাজার (মোনাখালী) এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর প্রশিক্ষণ গোলাবর্ষণ অনুষ্ঠিত হবে। উক্ত ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত যার উত্তর সীমানা ইনানী (দ্রাঘিমাংশ: ৯২ ডিগ্রী ০৭ মিনিট ২৪ সেকেন্ড পূর্ব; অক্ষাংশ:২১ ডিগ্রী ০৫ মিনিট ৫৫ সেকেন্ড উত্তর) হতে ৩১৮ ডিগ্রী বরবার ও দক্ষিণ সীমানা মোনাখালী (দ্রাঘিমাংশ:৯২ ডিগ্রী ০৭ মিনিট ৫৫ সেকেন্ড পূর্ব; অক্ষাংশ: ২১ ডিগ্রী ০৪ মিনিট ৫৫ সেকেন্ড উত্তর) হতে ১৪৫ ডিগ্রী বরাবর; ফায়ারিং এলাকার ব্যাপ্তি ১৫,০০০ গজ অথবা ৮.৫ মাইল সমুদ্রের আকাশ বরাবর, উত্তর এবং দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা ২৫,০০০ ফুট বিস্তৃত। ফায়ার চলাকালীন সময় জনসাধারণ, সকল নৌযান ও বিমানকে উক্ত ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।-আইএসপিআর
