ড্রোন হামলা মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। গত সোমবার নাভি পিল্লাই নামে ওই কর্মকর্তা পাকিস্তান, ইয়েমেন ও গাজায় ড্রোন হামলা চালানোর ব্যাপারে আইনি বিষয়টি পরিষ্কার করার জন্য জাতিসংঘ ও তার মিত্র ইসরাইলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের হামলার বিষয়ে আইনি বিষয়টি পরিষ্কার করার জন্য ও ক্ষতিগ্রস্তদের আন্তর্জাতিক আইনে অভিযোগ জানানোর একটি জায়গা তৈরি করে দেয়ার আহবান জানাচ্ছি। —খবর ডন ডটকমের।
নাভি পিল্লাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। তিনি নিরাপত্তা কাউন্সিলে ভাষণে এই আহবান জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী ও জঙ্গিবাদের বিরুদ্ধের যুদ্ধের নামে ওই দেশগুলোতে ড্রোন হামলায় বহু নিরীহ বেসামরিক ব্যক্তি মারা যাচ্ছে।
