ফুকুশিমায় বেরোচ্ছে মারাত্মক তেজস্ক্রিয় পানি

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২১:৪৩
জাপানে ২০১১ সালের ভূিমকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুিশমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের একটি স্টোরেজ ট্যাংক থেকে বেরিয়ে আসছে মারাত্মক রকম উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি। ট্যাংক ফেটে কম করে হলেও ৩শ’ টন পানি বেরিয়ে আসছে। সোমবার সকালে এ ফাটলের কথা জানতে পারে ওই কেন্দ্রের এক কর্মী। ফুকুশিমা কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টপেকো) মঙ্গলবার একথা জানিয়েছে। এ মাসের প্রথমদিকে টপেকো ফুকুশিমার ১ নাম্বার সৌরচুল্লি থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে চুইয়ে পড়ে সঙ্কটজনক পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা জানানোর পর আবার স্টোরেজ ট্যাংকে এ নতুন ফাটলের সন্ধান পাওয়া গেলে। এ ফাটল দিয়ে এতটাই তেজস্ক্রিয় দূষিত পানি বেরোচ্ছে যে ওই জায়গা থেকে ৫০ সেন্টিমিটার দূরে দাঁড়ানো যে কোনো মানুষ একঘন্টার মধ্যে মারাত্মক তেজস্ক্রিয়তার শিকার হতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু কর্মীরা সাধারণত বছরে গড়ে যতটুকু তেজস্ক্রিয় দূষণের শিকার হয় এ পানিতে ১ ঘণ্টায় তারচেয়েও পাঁচগুণ বেশি তেজস্ক্রিয়তার শিকার হবে মানুষ। আর ফাটলের কাছাকাছি অবস্থানে থাকা কোনো কর্মীর ক্ষেত্রে ১০ ঘণ্টা পর বমি এবং শ্বেত রক্তকণিকা কমে যাওয়ার মতো তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে।