প্রশ্ন :আমি এই বছরে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ কর। আমি ঢাকা বিভাগের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমি ভবিষ্যতে বিজ্ঞান বিভাগে না পড়ে বাণিজ্য বিভাগে পড়ালেখা করতে চাই। বাণিজ্য বিভাগের বিষয়ে পড়তে চাইলে আমার জন্য ভালো কোন প্রতিষ্ঠান বা কোর্স রয়েছে? বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করে বাণিজ্য বিভাগে পড়তে চাইলে কোনো সমস্যা আছে কি? আমি কখনও বাণিজ্য বিভাগের কোনো বিষয় পড়িনি। এটি কি কোনো প্রতিকন্ধকতা তৈরি করতে পারে?
মো. আমিনুল ইসলাম
খিলগাঁও, ঢাকা।
বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করে পরবর্তীতে বাণিজ্য বিভাগে পড়তে চাইলে কোনো সমস্যা নেই। আগে থেকে বাণিজ্যের কোনো বিষয় পড়া না থাকলেও কোনো সমস্যা হয় না। বাণিজ্য বিভাগে পড়তে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকে বিবিএ’র জন্য সেরা প্রতিষ্ঠান মনে করা হয়। এ ছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিবিএ করা যেতে পারে। এর বাইরে শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিবিএকেও মূল্যায়ন করা হয় ভালোভাবেই। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
