পুরান ঢাকায় বিশ্বজিত্ হত্যার ঘটনায় আরও চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ডেন্টাল ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী পার্বতী হাওলাদার, মামলার জব্দ তালিকার সাক্ষী রাজ্জাক ও ইউসুফ এবং চা দোকানি শহিদ। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এবিএম নিজামুল হক সাক্ষীদের পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ২৫ আগস্ট ধার্য করেন। এ মামলার ৬০ জন সাক্ষীর মধ্যে এ নিয়ে ১৩ জনের সাক্ষ্য শেষ হল।
