কমলগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক ১

আপডেট : ২১ আগস্ট ২০১৩, ২২:১১
কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পাচারকালে মঙ্গলবার ভারতীয় এক লক্ষাধিক টাকার নাসির বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, কমলগঞ্জ থানার এস আই আনজির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কমলগঞ্জ পৌরসভার সামনে একটি প্রাইভেট কারের গতিরোধ করে। এসময় গাড়ির চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শরিফপুর ইউনিয়নের লোকমান মিয়াকে ও পাচার কাজে ব্যবহূত কারটি আটক করে। আটককৃত নাসির বিড়ির বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করছে।