মঙ্গলবার ভৈরবের মৌটুপি এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে খেয়া নৌকা ডুবে ২ শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মনোহরপুর শেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আসকর আলীর মেয়ে নাছিমা বেগম ও বিপ্লব মিয়ার মেয়ে জিদনী বেগমসহ অন্য শিক্ষার্থীরা স্কুল ছুটির পর খেয়া নৌকা দিয়ে বাড়ি ফেরার পথে নৌকাটি মাঝনদীতে পৌঁছলে প্রবল বাতাসের তোড়ে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নাছিমা ও জিদনী পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
