শাহরাস্তির নাওড়া থেকে সোনালী ব্যাংকের শাখা শুয়াপাড়ায় স্থানান্তরের প্রতিবাদে গত মঙ্গলবার পঞ্চগ্রাম আজিজুর রহমান বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক আবুল বাশার পাঠান। উপস্থিত ছিলেন সমাবেশের উদ্যোক্তা শরিফুল ইসলাম পাটোয়ারী, পঞ্চগ্রাম গণবিদ্যালয়ের অধ্যক্ষ আকতাব হোসেন পাটওয়ারী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন, ছাত্রদল নেতা বোরহান উদ্দিন। মামুন মোল্লা, রেলওয়ের প্রাক্তন স্টেশন মাস্টার হাজী মহিনউদ্দিন, প্রধান শিক্ষক সমর চন্দ্র মজুমদার, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লা পাটোয়ারী, শাহিন পাঠান, আতিক উল্লা পাঠানসহ প্রায় ২ হাজার গ্রাহক। বক্তরা বলেন, ব্যাংকের শাখা পূর্ব স্থানে ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে। জানা যায়, ১৯৭৬ সালে স্থাপিত ব্যাংকটি স্থানান্তর না করার জন্য স্থানীয় সংসদ সদস্য, মেয়র, এলাকাবাসির আবেদনে সুপারিশ করার পরও রাতের অন্ধকারে নোটিস না দিয়েই শাখাটি স্থানান্তর করা হয়। শাখা ব্যবস্থাপক ব্যাংক স্থানান্তরের কোন কাগজপত্র দেখাতে পারেননি।
