জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু এবং যুগ্ম মহাসচিব পদে জাতীয় যুব সংহতির প্রাক্তন আহ্বায়ক এবং যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক মো. নুরুজ্জামান খান ভুলুকে নির্বাচিত করা হয়েছে। জেপির বিগত কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে দলের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম এ সিদ্ধান্ত গ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
